ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৫

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের তরা নামক স্থানে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে পুড়ে গেছে বাসটি। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কেউ হতাহত হয়নি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, রবিবার সকাল পৌনে ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।  

তিনি বলেন, যাত্রীবেশে স্বপ্ন পরিবহনের ওই বাসে (ঢাকা মেট্রো জ-১১০০১৭৫) ওঠে দুর্বৃত্তরা। যাত্রীরা নেমে গেলে তারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি