গাজার প্রতি সংহতি জানিয়ে হরতাল পালনের আহ্বান সারজিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৫, ১৮:১৮ আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানিয়েছে গাজাবাসী। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সবাইকে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (৬ এপ্রিল) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

সারজিস আলম বলেন, ‘গাজাবাসী বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছে। গণহত্যা বন্ধের দাবিতে তারা বিশ্বের প্রতিটি দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ কিংবা মুসলমান হিসেবে শুধু কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেই দায়িত্ব শেষ হয় না, বরং দল-মত নির্বিশেষে দেশের ছাত্র-জনতাকে একত্র হয়ে রাজপথে নেমে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।’

সারজিস আলম জানান, গাজার মানুষের পাশে সরাসরি দাঁড়ানো সম্ভব না হলেও বাংলাদেশের মাটি থেকে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানো যেতে পারে।

তিনি বলেন, ‘‘এনসিপি, বিএনপি, জামায়াত বা অন্য কোনও রাজনৈতিক দলের ব্যানারে নয়—৭ এপ্রিল আমরা সবাই ‘বাংলাদেশ’ ব্যানারে রাজপথে নামি। গাজার ওপর চলমান গণহত্যার প্রতিবাদে সোচ্চার হই এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাই।’

তিনি আরও আহ্বান জানান, ‘প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করুন। ৭ এপ্রিল হোক মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষ থেকে গাজার নির্যাতিত মানুষের জন্য একতার বার্তা।’

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, পারবেও না: হাসনাত আবদুল্লাহ
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির ‘নতুন ফর্মুলা’র অভিযোগ হাসনাতের
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি