গোপালগঞ্জে হরতালের সমর্থনে আ.লীগের মশাল মিছিল, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ও গোপালপুরে মশাল মিছিল বের করেন। ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন মোর্তুজার নেতৃত্বে মিছিলটি হয়। এ সময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও হরতালের সমর্থনে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে, আওয়ামী লীগের কেন্দ্রঘোষিত হরতাল ও মশাল মিছিলের খবর পেয়ে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে টুঙ্গিপাড়া উপজেলা। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতির টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেই নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ মশাল মিছিল করেছে বিষয়টি আমরা শুনেছি। তারা উপজেলার সীমান্ত এলাকায় মিছিল করেছে বলে জেনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের