লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে সমাহিত হোমায়রা হিমু

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩, ২১:৪৫আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২১:৪৫

অভিনেত্রী হোমায়রা হিমুকে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রাত ৮টায় ওই মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজন অংশ নেন।

রাত ৭টায় অ্যাম্বুলেন্সে তার মরদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটা সংলগ্ন এলাকায় আনা হয়। স্বজনরা মরদেহ দেখার পর রাত ৭টা ২০ মিনিটের দিকে জানাজার স্থানে নেওয়া হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম।

হোমায়রা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, ‘লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়। এটি তার নানার এলাকা। দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতো সে। মা শামিম আরা চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। হিমু বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুই মাস আগে মারা যান। মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার মায়ের সঙ্গে তার বাবার সম্পর্ক ছিল না। হিমু যখন ছোট ছিল, তখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।’

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হোমায়রা হিমুর অস্বাভাবিক মৃত্যু হয়। হিমু মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যজগতে প্রবেশ করেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয় করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের