মোটরসাইকেলে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ০২:০৮আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৩:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের শিশুসন্তান। শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সোনারগাঁয়ের পানামনগর এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম বাবু (৩৪) এবং তাহমিনা আক্তার (৩০)। তাদের আহত শিশুসন্তানের নাম তাহরিন জাহান ফাহা (৬)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে শিশুসন্তানসহ রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সেখান থেকে ফেরার পথে রাত ৭টার দিকে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা আহত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘এই ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় আনা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী