তফসিল ঘোষণার প্রতিবাদে বাসদের মিছিলে হামলায় আহত ৮

ফেনী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২২:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২২:৪২

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ফেনীতে বাসদের (মার্কসবাদী) মশাল মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির আট নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির নেতাকমীরা মিছিল নিয়ে শহরের ট্রাংক রোড প্রদিক্ষণ করে প্রেসক্লাবের সামনে পৌঁছালে পেছন দিক থেকে এই হামলা করা হয়। 

আহতরা হচ্ছেন– ছাত্রফ্রন্ট নেতা রায়হান, নয়ন পাশা, জাহানার আক্তার, বাসদ নেতা জসিম উদ্দিন, মালেক মনসুরসহ অপর তিন বাসদ কর্মী।

সংগঠনটির জেলা শাখার নেতা জসিম উদ্দিন অভিযোগ করেন, তফসিল ঘোষনার পর তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মশাল মিছিলের পেছনের দিক থেকে শাসক দলের দুর্বৃত্তরা এই হামলা চালায়। এই সময়  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক তদন্ত মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। হামলাকারীরা সরে পড়ায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এদিকে, তফসিল ঘোষণার পর স্বাগত জানিয়ে শহরে সদর উপজেলা চেয়ারম্যান শুসেন শীল ও পৌর মেয়র স্বপন মিয়াজির নেতৃত্বে আনন্দ মিছিল এবং মিষ্টি খেয়ে নেতাকর্মীদের উৎসব করতে দেখা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী