বগুড়ায় এসপি অফিসসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বগুড়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২৩:৪১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:৪১

বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়, তার বাংলো এবং শহরের ২নং রেলঘুমটি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ছাড়া শাজাহানপুরের তালতলা এলাকায় কাভার্ডভ্যান ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে।

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয় এবং তার বাংলো লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া শহরের ২নং রেলঘুমটি এলাকাতেও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ককটেল হামলাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুর রশিদ জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা শাজাহানপুর উপজেলার তালতলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যানে মশাল দিয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকচালক বদিউল আলম জানান, তিনি চট্টগ্রাম থেকে খালি কাভার্ডভ্যান নিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে বগুড়ার শাজাহানপুরের তালতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা মশাল দিয়ে কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু
রাজধানীতে বাসে আগুন
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের