গণঅধিকার পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৯

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অবশেষে তার রাজনৈতিক দলের নাম প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ কংগ্রেস জোটের গণঅধিকার পার্টি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বিকালে তার পক্ষে ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফোনে হিরো আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মার্কা ডাব।

মনোনয়ন সংগ্রহের বিষয়ে হিরো আলম জানান, তিনি প্রথমে ভুল করে সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। পরে বাংলাদেশ কংগ্রেসের শরিক গণঅধিকার পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার শুধু বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরে ৩০০ আসনে ভোট করার ইচ্ছা আছে তার।

ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ জানান, মনোনয়ন জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

হিরো আলম গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে অংশ নেন। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নিয়েছিলেন। নির্বাচনের পর তিনি কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে অভিযোগ দেন। এ ছাড়া তিনি মন্তব্য করেছিলেন, এ সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবেন না।

/এমএএ/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক