হিরো আলমের স্ত্রীর আছে ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫৫ লাখ টাকার সঞ্চয়পত্র

বগুড়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৪৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৫৪

বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ব্যবসা মন্দা যাচ্ছে। তবু গত ১১ মাসে তার আয় বেড়েছে ২২ হাজার টাকা। 

মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি। হলফনামায় হিরো আলম আরও উল্লেখ করেন, তার বছরে আয় দুই লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে কৃষিজমি থেকে ছয় হাজার এবং বাকি টাকা আসে ফেসবুক-ইউটিউব ব্যবসা থেকে। ব্যাংকে জমা আছে ৩০ হাজার টাকা। স্ত্রীর নামে আছে ১০ ভরি স্বর্ণালঙ্কার। সেইসঙ্গে ৫৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র আছে। গত ১১ মাসে ফেসবুক-ইউটিউব ব্যবসা থেকে আয় বেড়েছে ২২ হাজার টাকা। তবে গত উপনির্বাচনে গাড়ির কথা উল্লেখ করলেও এবারের হলফনামায় এই ব্যাপারে কোনও তথ্য নেই। তার কোনও ঋণ নেই। একটি মামলা ছিল, সেটি নিস্পত্তি হয়েছে।

হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার আয় কমেছে। চারটি মুভি রেডি আছে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য মুক্তি দিতে পারছি না। স্টেজ প্রোগ্রাম বন্ধ, ডলারের দাম বৃদ্ধির কারণে ইউটিউব ও ফেসবুক থেকে আয় কমেছে। এসব কারণে বার্ষিক আয় কমে গেছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের শরিক গণঅধিকার পার্টির (ডাব) প্রার্থী হয়েছেন হিরো আলম। গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইকালে অসঙ্গতি থাকায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। ইতোমধ্যে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন। 

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন আলম তার মনোনয়নপত্রে দলের নাম উল্লেখ করেননি। দলীয় ফরমের ফটোকপি জমা দিয়েছেন। আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটার তালিকাও জমা দেননি। হলফনামায় স্বাক্ষর ও সম্পদের বিবরণী জমা দেননি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে হিরো আলম বলেন, মানুষ মাত্রই ভুল হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে আমি দেশের বাইরে থাকায় কিছু ভুল করেছেন আমার লোকজন। এখন সেগুলো জমা দিয়ে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছি। ১০ ডিসেম্বর শুনানি হবে। আশা করছি, সেখানে প্রার্থিতা ফিরে পাবো। অন্যথায় অতীতের মতো আবারও হাইকোর্টে যাবো।

 

/এএম/
সম্পর্কিত
বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চাইলেন ছাত্রদলনেত্রী, ইসিতে আপিল
সূবর্না সিকদারের বছরে আয় ৮ লাখের বেশি, আছে ৩৫ ভরি স্বর্ণ
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান