জাপা প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারীকে হত্যার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি

রংপুর প্রতিনিধি 
০৭ ডিসেম্বর ২০২৩, ২১:০৭ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:০৭

রংপুর-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আনিসুল ইসলামের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বদরগঞ্জ উপজেলা জাপার সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেনকে পরপর দুই দিন হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বদরগঞ্জ থানায় জিডি করেছেন অধ্যাপক মোফাজ্জল। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ। 

ওসি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

অধ্যাপক মোফাজ্জল জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আনিসুল ইসলাম মন্ডল। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীর নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বদরগঞ্জ উপজেলা জাপার সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেন। গত ৪ ডিসেম্বর অধ্যাপক মোফাজ্জলের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকার বাসায় তাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দিয়ে যায় দুর্বৃত্তরা। ৫ ডিসেম্বর আবারও হত্যার হুমকি দিয়ে আরেকটি চিঠি বাসার গেটের সামনে রেখে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন অধ্যাপক মোফাজ্জল। বিষয়টি দলীয় প্রার্থী আনিসুল ইসলামকে জানানোর পর থানায় জিডি করার পরামর্শ দেন। মঙ্গলবার রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে বদরগঞ্জ থানায় জিডি করেন অধ্যাপক মোফাজ্জল। 

এ ব্যাপারে অধ্যাপক মোফাজ্জল বলেন, দুই দফায় হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মন্ডল বলেন, আমার জনপ্রিয়তার কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কারও কারও মাথা খারাপ হয়ে গেছে। তারা আমার প্রধান নির্বাচন সমন্বয়কারীকে হত্যার হুমকি দিয়ে পুরো নির্বাচনি এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। একটি মহল জোর করে কেন্দ্র দখল করে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে, তা এবার বাস্তবায়িত হবে না জেনেই নানাভাবে ষড়যন্ত্র করছে।

 

/এএম/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক