খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ডিসেম্বর ২০২৩, ২২:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ২২:২৬

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে শুক্রবার (৮ ডিসেম্বর) কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫০ থেকে ৫৫ টাকা। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে, এমন অযুহাতে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে জানা গেছে। খাতুনগঞ্জের প্রতিটি গুদামে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে। তারপরও দাম বাড়ার বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি বলে দাবি ক্রেতাদের।

খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার (৮ ডিসেম্বর) খাতুনগঞ্জে পাইকারিতে চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১১০ টাকায়। যেটি আগের দিন বৃহস্পতিবার ছিল ৫৫ টাকা থেকে ৬০ টাকা। অপরদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। যেটি আগের দিন বিক্রি হয়েছিল ১০০ টাকায়। শুক্রবার পেঁয়াজে কেজিপ্রতি ৫০ টাকা থেকে ৫৫ টাকা বেড়েছে। ভারত আজ সকাল থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এ কারণে দাম বেড়েছে।’

নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এখানে খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫৫ টাকা থেকে ১৬০ টাকায়। চীনের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গত জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত এক হাজার ৯৪৯ মেট্রিক টন পেঁয়াজ চীন ও পাকিস্তান থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আমদানি হয়েছে। এর মধ্যে চীন থেকে আমদানি হয়েছে ৮৪৭ মেট্রিক টন। পাকিস্তান থেকে আমদানি হয়েছে এক হাজার ১০২ মেট্রিক টন পেঁয়াজ।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের আগে হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
কেজি ৬৭ পয়সা! ২০০ কিমি ঘুরে পেঁয়াজ পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের