কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের প্রধান কারারক্ষী ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৭) ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আদুরভিটি গ্রামের মৃত আব্দুল জলিল মাস্টারের ছেলে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারের ভেতরে প্রবেশের সময় গেটে তল্লাশিকালে তার পকেট থেকে ওই ইয়াবা উদ্ধার করে কারারক্ষীরা।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, দুপুর ১২টার দিকে ডিউটির জন্য কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম। এ সময় গেটে তল্লাশিকালে তার পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে আটক করে কারারক্ষীরা। পলিথিনের জিপার প্যাকেটে ভর্তি ইয়াবা ট্যাবলেটগুলো মাইকো টেপ দিয়ে পেঁচিয়ে বিশেষ কায়দায় তার ইউনিফর্মের ভেতরে বুকের সঙ্গে আটকানো ছিল। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত ২০২২সালের ৫ জুন থেকে এ কারাগারে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রধান কারারক্ষী সাইফুল ইসলামকে (৫৭) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই কারাগারের জেলার লুৎফুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি