বিএনপিকে নির্বাচনে আনতে সব চেষ্টা করেছি: ইসি হাবিব

মেহেরপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ২২:৩২আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২:৩২

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘বিএনপিকে নির্বাচনে আনতে পায়ে ধরা বাকি রেখে সব চেষ্টা করেছি। এয়ারপোর্টে দেখা হয়েছে অনেক বিএনপি নেতার সঙ্গে। আমি তাদের হাত ধরে অনেক অনুরোধ করেছি নির্বাচনে আসার জন্য। কিন্তু তারা তো আমাদেরই স্বীকার করে না। তাহলে আমাদের অধীনে নির্বাচনে আসবে কেন?’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসি আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচনকালে সরকার অর্থনৈতিক ও বিভিন্নভাবে চাপে আছে কিনা সেটা সরকার জানে, তবে আমরা কোনও চাপে নেই। বিদেশি কূটনীতিকরা আমাদের কাছে এসে নির্বাচন সম্পর্কিত ব্রিফ শুনে “ভেরি গুড” বলেছেন। তারা কখনও আপত্তি বা অভিযোগ প্রকাশ করেননি।’

ইসি আরও বলেন, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা এই নির্বাচন করছি। তাই বলছি, নির্বাচনে কোনও হট্টগোল বা জালিয়াতি করার সুযোগ নেই। যেখানেই গণ্ডগোল হবে, সেই কেন্দ্রেরই ভোট বন্ধ হবে। স্থানীয় প্রশাসনকে এমন নির্দেশ দেওয়া আছে। ভোট গ্রহণের সঙ্গে জড়িত কেউ কেন্দ্রে প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং প্রটোকল ও পুলিশ প্রটেকশন ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন বলে ইসির কাছে অভিযোগ করেন।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের