মাগুরা আওয়ামী লীগ কার্যালয়ে সময় কাটালেন সাকিব

মাগুরা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪

ক্রিকেটার সাকিব আল হাসান ধীরে ধীরে হয়ে উঠছেন রাজনীতিক। রবিবার বেলা ১১টায় মাগুরায় আওয়ামী লীগ কার্যালয়ে সময় কাটান এবং সভায় অংশ নেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের এই সংসদ সদস্য প্রার্থী।

সাকিব কার্যালয়ে এসে দলীয় কর্মী ও নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ১৪ দল নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে সাকিব আল হাসান বলেন, ‘দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের আহ্বানে আমি এখানে এসেছি।  এখানে এসে ১৪ দল কর্মীদের সঙ্গে বৈঠক হলো।  বৈঠকে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবো বলে একমত হয়েছি।’

এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি এ এফ এম আব্দুল ফাত্তাহ,  সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী,  ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কাজী রানাসহ ১৪ দল নেতৃবৃন্দ।

পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, ‘আগামী নির্বাচনে জয়লাভের জন্য জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিশ্রম করে চলেছেন। আজ দলীয় কার্যালয়ে সাকিব এবং ১৪ দলের বৈঠক আমাদের শক্তিকে আরও বৃদ্ধি করলো।’

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম