স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর-পোস্টার ছেঁড়ার অভিযোগ

মীরসরাই প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের ঈগল মার্কার নির্বাচনি অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনর্দ্দানপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনি সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘সোমবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের জনর্দ্দানপুর এলাকায় আমাদের নির্বাচনি কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পোস্টারও ছিঁড়ে ফেলা হয়। ওই সময় কেন্দ্রে আমাদের কোনও কর্মী ছিল না। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনকে মৌখিকভাবে জানানোর পর তিনি মোবাইল কোর্ট পাঠান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনার্দ্দনপুরে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনি অফিস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের