‘কাঁচি প্রতীকে ভোট দিয়ে সেনবাগের জনগণ অবহেলার প্রতিশোধ নেবে’

নোয়াখালী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র (কাঁচি) প্রতীকের প্রার্থী, বাফুফের সহ-সভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মানিক বলেছেন, ‘নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম সেনবাগের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যেভাবে অবহেলা আর অবজ্ঞা করেছেন; জনগণ আগামী ৭ তারিখ কাঁচি প্রতীকে ভোট দিয়ে তার প্রতিশোধ নেবে।’

সোমবার (১ জানুয়ারি) সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাটে গণসংযোগে বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি।

জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আতাউর রহমান মানিক বলেন, ‘জনগণই সব ক্ষমতার উৎস। জনগণ নিজে ব্যালটে ভোট দিয়ে এমপি নির্বাচন করবে। বিগত দিনে যেখানে আপনারা এ আসনের এমপিকে চোখেও কখনও দেখেননি। আপনারা গেলে তিনি চিনতেন না। এখন ভোট আসায় তিনি আপনাদের দ্বারে দ্বারে ঘোরেন। আমি কথা দিচ্ছি, আমার দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে। সুখে-দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন। আপনাদের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করলাম।’

এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের