সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চাচা-ভাতিজার

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫১

ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে আলী হোসেন (৬০) এবং গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান (২০)।

সাধুহাটী ইউনিয়নের সদস্য মো. মুকুল হোসেন জানান, নিহত আলী হোসেন ও তার ভাতিজা মাহফুজ আলমসাধু যোগে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ি থেকে পাটকাঠি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। পরে পেছন থেকে একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা অন্য যাত্রীরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, দুজন নিহতের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাপা দেওয়া গাড়িটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের