হবিগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ২২:৫৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২২:৫৪

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে এ ঘটনা ঘটে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় শহরের সবুজবাগ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন খবর ছড়িয়ে পড়ে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

অপরদিকে শহরের বাণিজ্যিক এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করেই বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটায় কোনও পুলিশ আহত হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

/এমএএ/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম