ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোখবার সম্পর্কে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ১১:১৫আপডেট : ২০ মে ২০২৪, ১১:১৫

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের কথা জানাচ্ছে ইরানি সংবাদমাধ্যম। তিনি নিহত হওয়াতে দেশটির প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবার দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারেন।

ইরানের সংবিধান অনুসারে, প্রেসিডেন্টের মৃত্যুর ক্ষেত্রে, প্রথমে দেশটির ভাইস-প্রেসিডেন্ট দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন সাপেক্ষে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য দেশের মতো ইরানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন না, তাকে মনোনীত করা হয়। ১৯৮৯ সালে এই পদ সৃষ্টি করা হয়। তাকে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা দেওয়া হয়েছে।

ইরানে বেশ কয়েকজন ভাইস-প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন। বেশিরভাগ মূলত মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের মোখবারকে প্রথম হিসেবে বিবেচনা করা হয়।

২০২১ সালের আগস্ট মাসে মোখবারকে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন রাইসি। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যে এই নিয়োগ দিয়েছিলেন তিনি। সংবিধান সংশোধনের পর সপ্তম ব্যক্তি হিসেবে মোখবার এই দায়িত্ব পেয়েছেন।

এই পদে নিয়োগ পাওয়ার পূর্বে মোখবার ১৪ বছর ইরানের প্রভাবশালী একটি শিল্পগোষ্ঠী সেতাড-এর প্রধান ছিলেন। এটি মূলত দাতব্য কাজে মনোযোগী।

সংস্থাটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। রয়টার্সের অনুসন্ধান অনুসারে, সেতাড-এর কয়েক বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে।

মোখবারের অধীনে সেতাড ইরানের দেশীয় করোনাভাইরাসের টিকা উদ্ভাবন করে। কিন্তু টিকাটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ৫০ দিনের মধ্যে একটি নতুন নেতা নির্বাচনের জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করার বাধ্যবাধকতাও আছে দেশটির সংবিধানে।

সূত্র:  আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২০ মে ২০২৪, ১৫:০৪
২০ মে ২০২৪, ১১:১৫
ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোখবার সম্পর্কে যা জানা গেলো
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল