আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১১:১২আপডেট : ২০ মে ২০২৪, ১১:২২

রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও ঢাকার বিভিন্ন জায়গায় অবরোধ করছেন অটোরিকশাচালকরা। সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টা থেকে রামপুরা এলাকা অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল রবিবার (১৯ মে) রাজধানীর বিভিন্ন জায়গায় অটোরিকশা চালানোর দাবিতে দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় অটোরিকশাচালকদের। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি নিজেকে পথচারী বলে দাবি করেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি