ঘন কুয়াশায় লঞ্চ দুর্ঘটনা: নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:০৮

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সুন্দরবন-১৬ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার হাইমচর উপজেলার গাজীপুর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম রিনা বেগম (৩২)। তিনি পিরোজপুর উপজেলার ওয়ালিউল্লাহর স্ত্রী।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বলেন, ‘গত ৫ জানুয়ারি চাঁদপুরের মেঘনা নদীতে একটি লঞ্চ দুর্ঘটনা হয়েছিল। ওই দুর্ঘটনায় একজন নারী নিখোঁজ হয়েছিলেন।  সোমবার চাঁদপুর কোস্টগার্ড টহল দল নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড স্টেশনে আনে। পরে মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত ৫ জানুয়ারি ঘন কুয়াশায় চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুরের মেঘনা নদীতে লঞ্চ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী নিখোঁজ হন।

আরও খবর: ঘন কুয়াশায় ৫০০ যাত্রীর লঞ্চটি সজোরে ধাক্কা দিলো কার্গোতে

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান