ঘন কুয়াশায় ৫০০ যাত্রীর লঞ্চটি সজোরে ধাক্কা দিলো কার্গোতে

চাঁদপুর প্রতিনিধি 
০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫০আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৩

ঘন কুয়াশায় চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুরের মেঘনা নদীতে একটি কার্গোতে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী লঞ্চ। এতে রিনা নামে এক যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুন্দরবন-১৬ এবং নোঙর করে রাখা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সঙ্গে এই ঘটনা ঘটে। পরে অপর একটি লঞ্চের সাহায্যে দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এ দুর্ঘটনায় লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত দেড়টায় এখলাসপুর গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে সুন্দরবন-১৬ লঞ্চটি প্রায় পাঁচ শতাধিক যাত্রীসহ বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। মধ্যরাতে ঘন কুয়াশায় এখলাসপুর গ্রামের সামনে মেঘনা নদীতে নোঙর করা মার্কেন্টাইল-৩ নামক কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার পরে লঞ্চটি নদীর কিনারে ভেড়াতে সক্ষম হয়।

তিনি আরও জানান, সুন্দরবন-১৬ লঞ্চটির মাঝখানে কিছু অংশ ভেঙে যায়। লঞ্চের যাত্রীদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, তাকে প্রাথমিকভাবে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রিনা বেগম নামে সেনাবাহিনীর এক সার্জেন্টের স্ত্রী নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজাখুঁজির কাজ ফায়ার সার্ভিস অব্যাহত রেখেছে।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার কামরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত লঞ্চটি এবং কার্গোটি এখলাসপুরেই নোঙর করা রয়েছে। নৌ-পুলিশের সহায়তায় তেমন কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অন্য একটি লঞ্চ সুন্দরবন-১৫ এনে অর্ধেক যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়েছে এবং বাকি যাত্রীদের নেওয়ার জন্য সুন্দরবন-১৪ আসছে। এ ছাড়াও এ ঘটনায় এক যুবকের পা ভেঙে যাওয়ায় তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছ। এক নারী যাত্রী নদীতে নিখোঁজ হওয়ায় তাকে খোঁজাখুঁজির কাজ অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী