ধ্বংস করা হলো মহাসড়কের পাশে পড়ে থাকা মর্টার শেল 

জামালপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬

জামালপুরে উদ্ধার করা একটি তাজা মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর সদরের কোজগড় এলাকায় এটি ধ্বংস করা হয়। ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম্ব ডিস্পোজাল ইউনিট মর্টার শেলটি উদ্ধার করে সফল বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত স্থানে জাহাঙ্গীর নামে স্থানীয় এক ওয়েল্ডিং মিস্ত্রি প্রথমে ওই মর্টার শেলটি দেখতে পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বাবুলকে বিষয়টি অবহিত করেন। তখন বাবুল ঘটনাস্থলে গিয়ে সেটি হাতে নিয়ে দেখেন এবং বোমাজাতীয় কিছু হতে পারে এমন সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রাখেন। গতকাল রাতেই প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি প্রশাসনের মাধ্যমে ঘাটাইল সেনানিবাসে জানানো হয় বলে জানা যায়।

উদ্ধার করা তাজা মর্টার শেল মঙ্গলবার দুপুরে ওই জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি উদ্ধার করে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম্ব ডিস্পোজাল ইউনিট। পরে ঘটনাস্থল থেকে ৫০ মিটার নিরাপদ দূরত্বে নিয়ে শেলটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা।

ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বোমাটি ধ্বংস করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, ধ্বংস করা মর্টার শেলটি ট্যাংক ধ্বংসকারী। যা ব্রিটিশ সরকারের তৈরি। এটি ১৯৭১ সালে ব্যবহৃত হতো। তবে এই মর্টার শেলটি কীভাবে এখানে এল তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।

এ সময় জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের