পাহাড়ে বেগুন চাষে কৃষকের সাফল্য

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
১৩ জানুয়ারি ২০২৪, ০৮:০০ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:০০

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের উপরে বেগুন চাষ করে সফল হয়েছেন কৃষক আব্দুল হাই। কৃষি বিভাগের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে কীটনাশকমুক্ত বেগুন চাষ করছেন তিনি। সমতল ভূমি থেকে ১৫০ ফুট উপরে পাহাড়ের দেশি সবুজ গোল বেগুন গাছ লাগিয়ে সফলতার পাশাপাশি তার সংসারেও এসেছে সচ্ছলতা।

মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া এলাকার সফল কৃষি উদ্যোক্তা আব্দুল হাই কিশোর বয়স থেকে কৃষিকে ভালোবেসে পেশা হিসেবে বেছে নেন। কঠোর পরিশ্রম আর পরিকল্পিত সবজি চাষ তাকে সাফল্য এনে দিয়েছে। চার সন্তান নিয়ে বর্তমানে বেশ ভালোই চলছে আব্দুল হাইয়ের সংসার। বড় ছেলে নৌ বাহিনীতে চাকরি করেন। ছোট ছেলে নবম শ্রেণিতে পড়ে আর দুই মেয়ের বিয়ে দিয়েছেন।

কৃষক আব্দুল হাই বলেন, ‘আমি বেগুনক্ষেত সব সময় পরিষ্কার রাখি। এ কারণে পোকার আক্রমণ কম হয়। এতে একদিকে বিষমুক্ত বেগুন বিক্রির পাশাপাশি কীটনাশক কেনার খরচ থেকেও রেহাই পাচ্ছি। তবে, গত বছরের মতো এ বছর ফলন না হলেও দাম বেশি।’

 এ পর্যন্ত সাড়ে চার লাখ টাকার বেগুন বিক্রি করেছেন আবদুল হাই মাটিরাঙ্গা উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে অনেকটা কীটনাশকমুক্ত চাষপদ্ধতি ব্যবহার করে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের অদূরে পাহাড়ের উপরে দুই একর জমিতে তিন হাজার বেগুনের চারা রোপণ করেন তিনি। এ জমিতে তিনি পরিবেশবান্ধব মালচিং পেপার মোড়ানো পদ্ধতি ব্যবহার করেন। এতে মাটির প্রয়োজনীয় তাপমাত্রা ঠিক থাকার পাশাপাশি আগাছা দমন, সারের সঠিক প্রয়োগ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে ক্ষেত রক্ষা পায়। সেই সঙ্গে সেচ খরচ লাগে কম। জমি পাহাড়ের উপরে, এ জন্য পাহাড়ের নিচ থেকে পর্যাপ্ত পানি সেচের ব্যবস্থা করেছেন।

আব্দুল হাই মধ্য এপ্রিল থেকে চারা রোপণ করে দুই মাসের মধ্যে বেগুন তোলা শুরু করেন, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত সাড়ে চার লাখ টাকার বেগুন বিক্রি হয়েছে। শেষ পর্যন্ত ছয় লাখে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ জমিতে স্থায়ী আলোক ফাঁদ তৈরি করে পোকা দমন করা হয়।

পরিবেশবান্ধব মালচিং পেপার মোড়ানো পদ্ধতি ব্যবহার করা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, ‘আব্দুল হাই একজন দক্ষ ও সফল কৃষক। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই বেগুন চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবজি উৎপাদন করলে একদিকে অর্থনৈতিক সফলতা, অপরদিকে কৃষিতে নীরব বিপ্লব ঘটবে।’

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, ‘কৃষক আব্দুল হাই বেগুন চাষ করে লাভবান হয়েছেন। উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার-বীজসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করে বিষমুক্ত স্বাস্থ্যবান্ধব সবজি চাষে উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিস কাজ করে যাচ্ছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সুইজারল্যান্ড নয়, কাশ্মীরেই বরফের বুক চিরে ট্রেন সফর!
মরদেহের খোঁজে পাহাড়ে চার ঘণ্টা অভিযান, মিললো শুধু পাতিল-বিছানা
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি