কেএনএফের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

পাহাড়ি অঞ্চলের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১৪ জানুয়ারি)  বিকালে রুমা উপজেলার রুমা-কেউক্রাডং সড়কের হারমুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তির নাম উহ্লা মং মারমা। তিনি রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

চেয়ারম্যানের স্ত্রী পিয়ান এং ময় জানান, উহ্লা মং মারমা সকালে কেউক্রাডং এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বেলা সাড়ে ৩টায় কেউক্রাডং-রুমা সড়কের ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছালে গাড়ি থা‌মিয়ে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে জঙ্গলের  দিকে নিয়ে যায় কুকি-চিন সদস্যরা। এর পর থেকে তার সন্ধান কিংবা মোবাইলে সংযোগ না পাওয়া যাচ্ছে না।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত উহ্লা মং চেয়ারম্যানকে উদ্ধারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম