কুমিল্লার কাচ্চি ডাইনকে অর্ধ লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭

কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাণ উল্লেখ না করা, অনুমতি ছাড়া পণ্য বোতলজাত করাসহ কয়েকটি অভিযোগে এই জরিমানা করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

বিএসটিআই সূত্রে জানা গেছে, শুরুর দিক থেকেই নিজেদের মোড়কে ফিরনি, বোরহানি, বাদামের শরবত বিক্রি এবং টিস্যু ব্যবহার করে আসছিল। গত বছরের অক্টোবরের আগে মৌখিকভাবে এবং একই মাসের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে সতর্ক করা হয়। তারপরেও তারা নিয়ম না মানছিল না। যে কারণে সোমবার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানি, ফিরনি ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রি করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ৪১ ধারায় পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু প্রস্তুত ও মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী আরও পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, ‘আমরা দুইবার সতর্ক করার পরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বলেন, ‘বিএসটিআই দুইবার সতর্ক করার পরেও তারা বিভিন্ন অনিয়ম করেই আসছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহিদুল ইসলাম।

/এমএএ/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম