ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ২২:২১ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২২:২১

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, নিহত দুজন হলেন– মিঠামইনের চাঁনপুর এলাকার আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার কাঁঠালবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আমির হোসেন (২০)। এ ঘটনায় ঘাগড়া দয়াহাটি এলাকার রেজু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাইড পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই  ইয়াছিন ও আমির মারা যান। অন্যজন গুরুতর আহত হন।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি