পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে হত্যা

পাবনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৪ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:২০

পাবনার চাটমোহর উপজেলায় লাবণি খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) নামে মা ও সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে রাতের কোনও এক সময়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত লাবণি খাতুন ও রিয়াদ হোসেন দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কেন তাদের এভাবে হত্যা করা হয়েছে সেটি প্রশাসন ভালো বলতে পারবেন।’

স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ‘ওই বাড়িতে ওই মহিলা, তার শিশু ছেলে ও শাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকাপয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ওই নারীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং ছেলেটির মরদেহ পাশের একটি গাছে ঝুলছিল।’

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি। আমাদের কাজ চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
তারেক সাঈদকে কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ ট্রাইব্যুনালের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি