নাটোরে শিশু ধর্ষিত, গ্রেফতার ধর্ষক

নাটোর প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ০৫:০১ আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৫:০১

গ্রেফতারের প্রতীকী ছবিনাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক একই গ্রামের কালু প্রামাণিককে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কচুয়া গ্রামের ওই শিশু বাড়ির পাশে বাগানে বরই কুড়াতে যায়। এ সময় একই গ্রামের গণি প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক শিশুটিকে ফুঁসলিয়ে নিয়ে পাশেই ধর্ষণ করে। শিশুটির গোঙানির শব্দে পথচারীরা এগিয়ে গেলে ধর্ষক দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করলে বিকালে পুলিশ কালুকে গ্রেফতার করে।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মুনমুন জানান, শিশুটির  মেডিক্যাল চেকআপ করে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এদিকে, গত ১৪ ফেব্রুয়ারি পারকোল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুলের শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার সময় ধর্ষণের শিকার হয়। ঘটনার সাতদিন পর ইয়ারুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন ধর্ষিতার বাবা। দীর্ঘসময় পার হলেও ধর্ষক গ্রেফতার না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত কালু প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। আত্মগোপনে থাকায় ইয়ারুল ইসলামকে এখনও গ্রেফতার করা যায়নি। তবে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/বিটি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
জাল কাগজে রেলের জমিতে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্প
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
ইরান শেষ পর্যন্ত ‘নতি স্বীকার করবেই’: ট্রাম্প
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি রিভলভার উদ্ধার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ