১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: এহসান গ্রুপের কর্মচারী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮

পিরোজপুরের আলোচিত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী মো. নাজমুল ইসলাম খানকে (৪১) পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত গভীর রাতে পিরোজপুর শহরতলীর খলিসাখালী এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আরও জানান, পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান রাগীব আহ্সান এবং তার তিন ভাই, স্ত্রী সালমা আহ্সান, বাবা আবদুর রব ও নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালত ও সদর থানাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে। 

জানা গেছে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করতেন রাগীব আহসান। এভাবে ধর্মকে পুঁজি করে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব।

২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়। বদলায় ঠিকানাও।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী