জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মে ২০২৫, ১০:৩৯আপডেট : ০৯ মে ২০২৫, ১০:৪৮

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলমান বিক্ষোভে জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা করছে আন্দোলনকারীরা। ইন্টারকন্টিনেন্টালের সামনে চলছে মঞ্চ নির্মাণের কাজ।

জুমার পরে কর্মসূচিতে যোগদান করবেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় প্রথমে এনসিপির নেতাকর্মীরা আন্দোলন শুরু করলেও পরবর্তী সময়ে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

শুক্রবার (৯ মে) সকালে থেকেই স্লোগান অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা। চলছে বিপ্লবী গান। সেখানে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। 

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি

অপরদিকে দায়িত্বশীল পর্যায়ের কেউ না থাকলেও জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরাও এসেছেন অবস্থান কর্মসূচিতে। 

হেফাজতে ইসলামের এক নেতা নাহিদুল ইসলাম জানান, জুমার পর বড় ধরনের জমায়েত হবে। এতে সর্বস্তরের মানুষ যোগ দেবেন। তবে আশপাশের সড়কে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

আন্দোলনকারীরা জানান, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতির অপসারণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইয়েড ফেসবুকে ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।

এরপর রাত ১০টার কিছুক্ষণ পর থেকেই যমুনার সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। তবে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রশাসনের দায়িত্বশীল পর্যায়ের কোনও কর্মকর্তা আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করেননি।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি