ট্রাকচাপায় পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উত্তেজিত শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর এবং একটি ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় মহানগরীর কুনিয়া (বড়বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি। তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রমিক ও স্থানীয়রা জানান, সকালে কুনিয়া বড়বাড়ি এলাকার সড়ক দিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মস্থলে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক এক নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। উত্তেজিত শ্রমিক ও স্থানীয়রা ইট-পাটকেল ছুড়ে ১০ থেকে ১৫টি যানবাহনের কাচ ভাঙচুর করে সিটি করপোরেশনের ময়লার ট্রাকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার জানান, উত্তেজিত শ্রমিকদের সঙ্গে মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে পারেননি।’

গাছা থানার ওসি শাহ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী