দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪

কুমিল্লায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শাহ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে। তিনি ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় দুটি গ্যারেজের মালিক ছিলেন।

নিহতের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘শাহ আলম ১০ বছর আগে দক্ষিণ চর্থা থেকে নেউরা এলাকায় নতুন বাড়ি করে সেখানেই থাকতো। আগে গাড়ির ব্যবসা ছিল৷ পরে গ্যারেজ ব্যবসা শুরু করে। ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় গ্যারেজ ব্যবসা করতো। মাঝেমধ্যে রাতে প্রতিষ্ঠানে থেকে যেত। শুক্রবার রাতেও ছিল। ভোরের দিকে বাড়ি ফিরছিল। এ সময় কুপিয়ে হত্যা করা হয়। আমরা খবর পাই সাড়ে ৫টার দিকে। ঘটনাস্থলে গিয়ে মাথায় কোপের দাগ দেখি। পাশে মোটরসাইকেল পড়ে ছিল। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানি না।’ 

কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের শরীরে কোপের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

/এএম/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম