সাড়ে ৭ ঘণ্টা পর রংপুর-পার্বতীপুর রেলপথে ট্রেন চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। এ জন্য রংপুর থেকে পার্বতীপুর রেলপথে সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে তিনটি ট্রেন।

শনিবার সকাল ৮টার দিকে রংপুর রেল রুটের পার্বতীপুর উপজেলার গুলপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গমবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। বেলা সোয়া ৩টার দিকে লাইনচ্যুত বগিটিকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন রংপুর রেল স্টেশনে আটকে পড়ে। 

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। বেলা সোয়া ৩টার দিকে লাইনচ্যুত বগিটির উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

/এমএএ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম