আবাসিক ভবনের নিচতলায় তেলের গুদামে আগুন

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ২০:৪০আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০:৪২

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল সড়কে একটি ভবনে সরিষার তেলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৫টার দিকে লাগা আগুন একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকাল ৫টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকেও দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ভবনটি চারতলা বিশিষ্ট। এর নিচতলায় একটি সরিষার তেলের গুদাম, দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখা এবং তৃতীয় ও চতুর্থ তলা আবাসিক। নিচতলার গুদামে থাকা জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় প্রচণ্ড ধোয়া উপরের ফ্ল্যাটগুলোতে ছড়িয়ে পড়ে। তখন প্রচণ্ড গরমে ও ধোঁয়ায় এক স্কুল শিক্ষিকার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন ফায়ার সার্ভিস সদস্যরা। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় স্থানীয় বাসিন্দা বাবলুর রহমান বলেন, ‘হঠাৎ কৃষি ব্যাংকের দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। স্থায়ীয়রা সবাই দৌড়ে যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দিই। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এ আনে।’

কালীগঞ্জ উপজেলা মেডিক্যাল অফিসার সম্পা মোদক বলেন, ‘আগুনে দগ্ধ হয়ে সোমা চৌধুরি নামে একজন নারী আমাদের এখানে আসেন। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম