ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহী যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত

মাদারীপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ১৬:১৪আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৬:১৪

মাদারীপুরের শিবচরে গাড়িচাপায় শহীদ সরদার (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ সরদার ফরিদপুরের সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শহীদ সরদার স্ত্রীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালক শহীদের মৃত্যু হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল ৪১১৯৫৪) পুড়ে যায়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। শহীদের স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে আগুন ধরে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী