প্রেমিকের বাড়ি কিশোরগঞ্জে এলেন মালয়েশিয়ার তরুণী, হলো বিয়ে

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ১২:৪৬ আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৮:৪২

নয় বছর আগে কাজের সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকার মো. রেণু মিয়ার ছেলে দ্বীন মোহাম্মদ (২৮)। ২০১৯ সালে সে দেশের কুয়ালালামপুর শহরে একটি দোকানে চাকরি করার সুবাদে পরিচয় হয় মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতি বিনতে মিসকের সঙ্গে। এরপর শুরু হয় তাদের বন্ধুত্বের যাত্রা। ধীরে ধীরে সেই বন্ধুত্ব থেকে প্রেম। আর সেই প্রেমের টানেই ভিনদেশি তরুণী এখন করিমগঞ্জে।

জানা যায়, মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতি বিনতে মিসকে (২৫) কুয়ালালামপুরের ক্যালকলামপরার সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে। মঙ্গলবার (৫ মার্চ) এক মাসের ভিসা নিয়ে প্রেমিক দ্বীন মোহাম্মদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে আসেন তিনি। এদিকে, মালয়েশিয়ান তরুণীর আসার খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের বিভিন্ন বয়সের উৎসুক নারী-পুরুষ প্রতিদিনই তাকে দেখতে ভিড় করছেন।

দ্বীন মোহাম্মদের বড় ভাই খাইরুল ইসলাম বলেন, ‘আমার ভাই আমাদের সবকিছুই জানিয়েছে। মিসনেওয়াতি বিনতে মিসকে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। পরে মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। মেয়েটি অল্প সময়ের মধ্যেই আমাদের সবাইকে খুব আপন করে নিয়েছে।’

দ্বীন মোহাম্মদ তাদের প্রেম ও বিয়ে সম্পর্কে বলেন, ‘আসলে প্রেম-ভালোবাসা কখন কীভাবে হয়েছে, আমরা হয়তো তা বোঝাতে পারবো না। আমার সঙ্গে মিসনেওয়াতির সম্পর্ক ঠিক এমনি। হঠাৎ দেখা থেকে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে আমরা নিজেদের ভালোবাসতে শুরু করি। তিন বছরের প্রেমের সম্পর্কের প্রতিফলন, ও আমার জন্য এ দেশে চলে এসেছে, আর আমরাও পরিবারের সম্মতিতে বিয়েতে আবদ্ধ হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কিছু দিন পর আমরা দুজনই আবার মালয়েশিয়ায় চলে যাবো।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
যুক্তরাজ্যে সারোয়ার দম্পতির ৫০ লাখ পাউন্ড স্কুল ফি আত্মসাৎ, কাঠগড়ায় ‘টাইগার মম’
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি