সুস্বাস্থ্যের জন্য খেলাধুলায় মনোনিবেশ করতে হবে: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ১৩:০৭আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৩:০৯

নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সংসদের হুইপ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘সুস্বাস্থ্য ও সুন্দর মনের অধিকারী হতে হলে প্রত্যেক ছেলেমেয়েকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রতিটি মানুষের জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ। নিজে একজন খেলোয়াড় হিসেবে বিশ্বাস করি, খেলোয়াড়রা প্রতিদিন হারলেও জেতার জন্য আবার নতুন করে মাঠে নামে।’

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নড়াইলে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও সাইক্লিং ফেডারেশনের সভাপতি কবির বিন আনোয়ার।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও খেলোয়াড়দের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আপনারা যা কিছু করবেন দেশের জন্য করবেন।’ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে তিনি ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানান। 

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি কাজী ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, স্বাগতিক নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার মোট ২৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজ কলকাতায়, শান্ত-মাশরাফিরা কী বলছেন
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তামিম-মাশরাফিরা  
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী