তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৪:৪৯ আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৯:৪২

দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হার্ট অ্যাটাকের পর তার একটি রিংও পরানো হয়েছে। স্থানীয় ডাক্তাররা জানিয়েছেন, তামিমের শারীরিক অবস্থা কিছুটা অনুকূলে এসেছে। সাবেক অধিনায়কের শারীরিক অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।

তাকে নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক পোস্টে আক্ষেপ করে লিখেছেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স তার ফেসবুক পোস্টে লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে তামিমের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘শক্ত থাকুন তামিম ভাই। আমরা আপনার জন্য প্রার্থনা করছি।’

লঙ্কান সাবেক ক্রিকেটর লাসিথ মালিঙ্গাও তামিমের জন্য প্রার্থনায় বসেছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘দোয়া করি তামিম দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠো। লড়াই করো, যেভাবে ২২ গজে সব সময় লড়াইয়ে থাকো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক