পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা-মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত

পিরোজপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ১৪:১৮আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৭:৪২

পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা ও মোটরসাইকেলের সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়  স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস চণ্ডিপুরের দিকে যাচ্ছিল। এ সময় বেলতলা এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। তখন সেখানে থাকা আরও একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে। এতে সাত জন নিহত হন। তারা সবাই অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহী। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুজন নারী।

অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বা‌কি‌দের উদ্ধার করা হ‌চ্ছে।

/এএম/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম