গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৪, ১৩:৪১আপডেট : ০২ মে ২০২৪, ১৩:৪১

শেষ দুই ম্যাচেই গোল খরায় ভুগছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সের সেমিফাইনালে সেই খরা কাটালেন জোড়া গোল করে। তাতে আল খালিজের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালেও পৌঁছেছে সৌদি প্রো লিগের আল নাসর। 

ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটা হবে ৩১ মে। 

ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলটি পান পর্তুগিজ যুবরাজ। তাও নিজের স্বভাবসুলভ ভঙ্গিমায়। খালিজ গোলকিপার বক্স থেকে সরে ডানপ্রান্তে চলে গিয়েছিলেন। সেই ভুলের সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে ঘুরে গিয়ে বামপায়ের ভলিতে জাল কাঁপান তিনি। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে আসে দ্বিতীয়ে গোল। হ্যান্ডবলের সুবাদে স্পট কিক পায় তারা। সাদিও মানে তাতে কোনও ভুল করেননি।  

অবশ্য শুরুতে এই স্পট কিকের জন্য মনোনীত ছিলেন রোনালদোই। কিন্তু তিনি সেটি করতে অস্বীকৃতি জানান। সুযোগ করে দেন সাবেক লিভারপুল সতীর্থকে। পর্তুগিজ তারকা তার পর ৫৭ মিনিটে পেয়ে যান নিজের জোড়া গোল। যদিও প্রথম চেষ্টাটি তার প্রতিহত হয়েছিল। ফাওয়াজ আল তোরাইস অবশ্য ৮২ মিনিটে একটি গোল শোধ দেন। 

দলকে ফাইনালে তুলে রোনালদো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন। সেখানে লিখেছেন, ‘কিংস কাপ ফাইনাল! এবার চলো...’

/এফআইআর/       
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের