অপসারণ করা হলো বালু বিক্রির জন্য নদীর ওপর নির্মিত রাস্তা

বগুড়া প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ২০:২৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২০:২৩

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গতিপথ ফিরে পেয়েছে ইছামতি নদী। অবৈধভাবে বালু বিক্রির জন্য নদীর ওপর নির্মিত রাস্তা অপসারণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা-দাসপাড়া এলাকায় ইছামতি নদীর ওপর রাস্তা নির্মাণ করে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের নদী খনন প্রকল্পের বালু ও মাটি বিক্রি করে আসছিল। এর ফলে নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে ভাটিতে দু’পাশের শতাধিক হেক্টর জমির সেচ নিয়ে বিপাকে পড়েন কৃষকরা। এ নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খানের নজরে আসে। তিনি ওই এলাকায় অভিযান চালান। আদালতের উপস্থিতি টের পেয়ে নদীর বুকে রাস্তা নির্মাণ করে অবৈধভাবে বালু ও মাটি বিক্রির সঙ্গে জড়িতরা পালিয়ে যান। পরে নদীর ওপর তৈরি করা রাস্তা অপসারণ করা হয়। এতে গতি ফিরে পায় নদী। স্বস্তি দেখা দেয় ভুক্তভোগী জনগণের মাঝে।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি বিক্রির বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার জিঞ্জিরতলা-দাসপাড়া ঘাটে অভিযান চালানো হয়। ইছামতি নদীর বুকে রাস্তা নির্মাণে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে ওই রাস্তাটি অপসারণ করা হয়েছে।’

তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক