কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক

যশোর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ১৬:১৪আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৬:২৭

রাস্তায় কুড়িয়ে পাওয়া চার লাখ ৪৫ হাজার টাকা তার মালিককে ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক ইসমাইল আলী (৫৮)। বৃহস্পতিবার বেলা ২টার দিকে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফের মধ্যস্থতায় টাকার মালিক ব্যবসায়ী শহিদুলকে বুঝিয়ে দেওয়া হয়।

কোতয়ালি থানার ওসি বলেন, ‘যশোর শহরের মণিহার চত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার নিজ বাসা বকচর থেকে প্লাস্টিকের ব্যাগে চার লাখ ৪৫ টাকা নিয়ে ফলপট্টিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মণিহার এলাকায় রাস্তার উপরে টাকার ব্যাগটি পড়ে যায়। টাকার ব্যাগ পান ইজিবাইক চালক যশোর শহরতলির রামনগর এলাকার মৃত মসলেম আলীর ছেলে শেখ ইসমাইল আলী। এদিকে টাকার ব্যাগ হারিয়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় মাইকিংয়ের ব্যবস্থা করেন।’

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইফ বলেন, ‘ইজিবাইকচালক ইসমাইল আলী টাকাসহ ব্যাগ পেয়েছেন জানিয়ে আমার কাছে নিয়ে আসেন। ইউনিয়ন পরিষদে বসে টাকার টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ ৪৫ হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতয়ালি থানার ওসি রাজ্জাক সাহেবকে জানাই। পরে ওসি সাহেব ইজিবাইকচালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলামকে থানায় আসতে বলেন। আমাদের উপস্থিতিতে টাকা শহিদুল ইসলামকে ফেরত ফেরত দেন ইসমাইল।’

টাকা খুইয়ে আবার সেই টাকা ফেরত পেয়ে খুবই খুশি ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘সমাজে সত্যি সত্যি এখনও সৎ এবং মানবিক মানুষ আছেন। তিনি ইজিবাইক চালককে বিশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।’

/এমএএ/
সম্পর্কিত
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, বাংলাদেশসহ ১১ দেশের নিন্দা
মানসিক ভারসাম্যহীন গণি মিয়ার পোশাক ঝেড়ে মিললো ৩ লাখ ৬৯ হাজার টাকা
সর্বশেষ খবর
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে ইসমাইলের মর‌দেহ উদ্ধারের ঘটনায় চালকসহ আরও দুই সহযোগী গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক