সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা

সিলেট প্রতিনিধি
২৮ মার্চ ২০২৪, ১৯:৫০আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৯:৫০

সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অপরাধী শনাক্ত করার সিসি ক্যামেরা অচল অবস্থায় ছিল। এবার সেগুলো সচল করলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এই ক্যামেরার মাধ্যমে নগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। কোতয়ালি থানা থেকে চলবে সার্বক্ষণিক মনিটরিং।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সিলেট মহানগর পুলিশের উদ্যোগে কোতয়ালি থানায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র।

কোতয়ালি থানায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ উপলক্ষে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সিলেট নগরীকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসেন। সেটিকে আরও আধুনিকায়ন করে স্মার্ট সিলেট নগরী গড়তে কাজ করে যাচ্ছি।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ আগের চেয়ে অনেক আধুনিক। আইনশৃঙ্খলা বাহিনী তথ্য-প্রযুক্তির দিকে খুবই স্মার্ট হয়েছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক স্পর্শকাতর ঘটনাও এখন সমাধান করা যায়, যা কয়েক বছর আগেও সম্ভব ছিল না। এই নজরদারি সিস্টেম প্রকল্প সিলেট নগরীকে আরও স্মার্ট নগরীতে পরিণত করবে এবং স্মার্ট সেবা প্রদান সহজ হবে।’

জানা যায়, ২০২১ সালে সিলেট নগরীতে ১১০টি ক্যামেরা প্রদান করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। দুই বছর এ ক্যামেরাগুলো অচল থাকায় পুলিশের নজরদারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের অর্থায়নে সেগুলো মেরামত এবং নতুন ২০টি প্রতিস্থাপন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি