বাবার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ মেয়েটির লাশ ভাসছিল পুকুরে

যশোর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৬:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৯:১৪

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উদ্ধার লাশের মুখে, হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

নিহতের ভাই তাওহিদ হোসেন চয়ন বলেছেন, ‘বছর পাঁচেক আগে আমার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎমা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। পাঁচ দিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে বাবার রেলগেটের বাসায় বেড়াতে যায়। সোমবার  সকাল ১০টা থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিই এবং কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করি। মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে বোনের লাশ উদ্ধার করা হয়েছে।’

তিনি সৎমাকে অভিযুক্ত করে বলেন, ‘সৎমার সঙ্গে আমাদের বনিবনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে আমার সৎমা জড়িত।’

জানতে চাইলে যশোর কোতয়ালি ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘গতকাল থানায় একটা মিসিং জিডি হয়েছে। আজ মেয়েটির লাশ উদ্ধার হয়েছে। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট তা জানা যাবে।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের