আগরতলা ইমিগ্রেশনে সার্ভার সমস্যা, ভোগান্তি ৪ শতাধিক যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ১৭:০৩আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:০৩

ভারতের আগরতলা ইমিগ্রেশনে সার্ভার ডাউনের কারণে সকাল সোয়া ৮টা থেকে বন্ধ ছিল দুই দেশে যাতায়াতরত যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম। এতে আগারতলা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটকে পড়েছিলেন চার শতাধিক যাত্রী। পরে দীর্ঘ চার ঘণ্টা পর দুপুর সোয়া ১২টার দিকে সার্ভার সচল হলে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।

তবে সার্ভার বন্ধ থাকাকালে বিশেষ ব্যবস্থায় ভারতের অভ্যন্তরে বিমান টিকিটধারী যাত্রীদের পারাপারের ব্যবস্থা করে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ চার ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার পর আগরতলা ইমিগ্রেশনে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ইমিগ্রেশন স্টেশনে অবস্থান করতে গিয়ে অনেকটাই ভোগান্তিতে পড়েন। এ সময় সে দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ যাত্রীরা।

ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী হবিগঞ্জের রাজীব দাস বলেন, ‘আমরা সকাল থেকে আগরতলা ইমিগ্রেশন এসে বসেছিলাম। সার্ভার না থাকায় মানুষের অনেক ভিড় ছিল সেখানে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সার্ভার সমস্যা থাকতেই পারে। সেজন্য যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা ঠিক হয়নি। কারণ ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যাত্রীরা স্বাভাবিক কারণেই জানতে চাইবেন, সার্ভার কখন ঠিক হবে।’

ভারত থেকে আসা যাত্রী চট্টগ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমি সকাল ৮টায় ইমিগ্রেশনে এসে শুনতে পারি, তাদের সার্ভারে সমস্যা হয়েছে। যাত্রী পারাপর বন্ধ রয়েছে। প্রায় চার ঘণ্টা বসে থেকে দুপুরের পর আমরা আসতে পেরেছি। তবে সার্ভার না থাকায় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশি যাত্রীদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে। তারা আমাদের সঙ্গে কথাই বলতে চায় না। পার্সপোর্টধারী যাত্রীদের সঙ্গে তাদের এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি।’

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, ‘সকালে বিএসএফ কর্মকর্তাদের মাধ্যমে আমরা তাদের সার্ভার সমস্যার কথা জানতে পারি। এ জন্য সকাল থেকে স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এতে আখাউড়া প্রান্তে অন্তত দুইশ এবং আগরতলা প্রান্তে আরও দুই শতাধিক যাত্রী আটকে পড়েছিলেন। পরর্বতী সময়ে যাদের বিমানের টিকেট আগে থেকে কাটা ছিল তাদের যাওয়ার ব্যবস্থা করা হয়। পরে দুপুরের পর সার্ভার ঠিক হলে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।’

/এমএএ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের