নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ২১:১০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২১:১০

মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদুৎস্পৃষ্টে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশুর শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তাদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

আহত দুই শিশু হলো- ওই গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনর ছেলে সোহাগ (১২) এবং বরকত মিয়ার ছেলে আবির (১২)।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বিকালে আবির ও সোহাগ বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। সে সময় তারা বাড়ির পাশের আওলাদ হোসেনের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হয় এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব শিলমন্দি এলাকার আওলাদ হোসেনের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠলে সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে দুই শিশু। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় তাদের। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এরপর ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিউটে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম