বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ১৩:০৭আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৩:০৯

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন পিডিবির নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপংকর ঘোষ।

কমিটি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে যেকোনও কর্মকর্তাকে সদস্য হিসেবে নিতে পারবে।

ইতিমধ্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম পরিবারটির জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন। এই ঘটনায় পরিবারটির আহত শিশুকে হাসপাতালে দেখতে গেছেন জেলা প্রশাসক ও পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক। তারা শিশুর উন্নত চিকিৎসা ও অন্য সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ী উপজেলার পূর্ব গোয়াল বাড়ি ইউনিয়নের পূর্ব গোয়াল বাড়ি এলাকায় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে একটি ঘরের চালার টিনে ওপর। এতে আগুন ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সোনিয়া নামের ওই পরিবারের ছয় বছরের এক শিশু। 

মৃতরা হলেন- ভ্যান চালক ফয়জুর রহমান (৫২), তার স্ত্রী সিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৬), সাবিনা (১৩) ও ছেলে সায়েম (৮)।

/এফআর/
সম্পর্কিত
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি