বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের

যশোর প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১০:৫৬আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৬

যশোরের মণিরামপুরে সেচ যন্ত্রে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে জি এম মশিউর রহমান (৪৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মশিউর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশে মশিউর রহমানের একটি মাছের ঘের রয়েছে। গতকাল রাতে তিনি ঘেরের পাড়ে লাগানো ফলদ গাছে বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি দিচ্ছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় লোকজন উদ্ধার করে পাশ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ বলেন, জি এম মশিউর রহমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (মোবারকপুর) দুইবারের নির্বাচিত সদস্য। গতকাল রাত ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই রকিব উজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউপি সদস্য মারা গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের