উত্তরের পথে যানবাহনের চাপ বাড়ছে

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২১:১২আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:১২

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সন্ধ্যা থেকে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। তবে এখনও কোথাও জটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তিতেই ঘরমুখো মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন। সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এই মহাসড়কে অন্যান্য ঈদে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের। কিন্তু এবার ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরছে।

জানা গেছে, চার লেনের সুবিধায় যানবাহনগুলো এই মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত খুব সহজেই আসতে পারছে। কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এ জন্য গাড়ির গতি কিছুটা কমছে এই দুই লেনের সড়কে। তবে মহাসড়কের এলেঙ্গা থেকে চরভাবলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে জোকারচর ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়কে আলাদা লেন চালু করা হয়েছে। এ ছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো এলেঙ্গা থেকে দুই লেনের সড়ক ধরে উত্তরবঙ্গের দিকে চলাচল করছে। আর উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক বিকল্প সড়ক ব্যবহার করে এলেঙ্গায় চার লেনে প্রবেশ করে ঢাকার দিকে চলাচল করছে।

এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পরিবারের সঙ্গে ঈদ করতে ট্রাক ও পিকআপভ্যানে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। এ ছাড়াও মোটরসাইকেলেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, ‘সন্ধ্যা থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম